জাতীয় পাট দিবস আজ ৬ মার্চ বুধবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ এএম, ৬ মার্চ ২০১৯ বুধবার
জাতীয় পাট দিবস আজ ৬ মার্চ বুধবার। আজ দেশে তৃতীয়বারের মতো পালিত হচ্ছে দিবসটি। ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে ২০১৭ সালের ৬ মার্চ সারা দেশে প্রথমবারের মতো পালিত হয় দিবসটি।
২০১৭ সালের ৩০ জানুয়ারি প্রতিবছর ৬ মার্চ জাতীয় পাট দিবস পালনের নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়। আজ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি।
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক সময় বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ছিল পাট। দেশের বৈদেশিক মুদ্রার প্রায় ৯০ ভাগই আসতো পাট ও পাটজাত দ্রব্য থেকে। ধীরে ধীরে পড়ে যেতে থাকে পাটের অবস্থান। একের পর এক বন্ধ হতে থাকে দেশের পাটকলগুলো। বেকার হয়ে যায় হাজার হাজার শ্রমিক।
তবে আশার কথা হচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে পাট শিল্প তার আগের অবস্থানে ফিরে আসতে নানারকম প্রয়াস চালাচ্ছে বর্তমান সরকার। সফলতার মুখও দেখছে এই শিল্প। বিশেষ করে বিজ্ঞানী ড. মাকসুদুল আলম দ্বারা পাটের জন্ম রহস্য উন্মোচিত হওয়ার পর এই শিল্প আবার তার আগের অবস্থানে ফিরে আসতে শুরু করেছে।
পাট থেকে সাধারণত তৈরি হয় বিভিন্ন পাটজাত দ্রব্য যেমন, দড়ি, কার্পেট, বস্তা, ব্যাগ, শোপিস, স্যান্ডেল প্রভৃতি। তবে বর্তমানে এগুলো ছাড়াও পাটের পাতা থেকে উন্নতমানের চা তৈরি হচ্ছে। পাটের আঁশ থেকে তৈরি হচ্ছে উন্নতমানের তন্তু যা পোশাক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে।
উপমহাদেশে প্রথম পাটকল স্থাপিত হয় ১৮৮৫ সালে কলকাতার হুগলি নদীর তীরে রিশড়া নামক স্থানে। ১৯৫১ সালে বাংলাদেশে পৃথিবীর বৃহত্তম পাটকল আদমজী জুট মিল স্থাপিত হয়। পরে লোকসানের কারণে ২০০২ সালে বন্ধ করে দেওয়া হয় বিশ্বের সর্ববৃহৎ পাটকল আদমজী।
পাট চাষের জন্য অনুকূল এই দেশে বর্তমানে মোট পাটকলের সংখ্যা ১৫৪টি। এর মধ্যে সরকারি পাটকল আছে ২৭টি এবং বেসরকারী মালিকানাধীন পাটকলের সংখ্যা ১২৭টি।
বর্তমানে দেশের পাট শিল্প বিশ্ব বাজারে আবার মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। যা খুবই আশাব্যঞ্জক। বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট শিল্পকে কাজে লাগানো গেলে দেশের জন্য তা কল্যাণ বয়ে আনবে। পাশাপাশি এ শিল্প ফিরে পাবে তার হারানো ঐতিহ্য।
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান










